পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সম্প্রীতির আহ্বান এমপি জীবনের
আজ সোমবার (১৯ অক্টোবর) তিনি আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা দুর্গাপূজার আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে শারদীয় দুর্গোৎসব সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
শারদীয় দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য, আনন্দ ও সম্প্রীতির অন্যতম উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত অংশগ্রহণে এ উৎসব আজমিরীগঞ্জে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Post a Comment