সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক 'আপন' এর জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক: ফোকাস নিউজ ২৪-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক আমিনুল ইসলাম আপন-এর জন্মদিন আজ। ১৯৯২ সালের ১৭ অক্টোবর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে জন্মগ্রহণ করেন তিনি। তিন ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়।
আমিনুল ইসলাম আপন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনের সঙ্গে যুক্ত রয়েছেন। এ সময়ে তাঁর লেখা শতাধিক গান ও নাটক বিভিন্ন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। গান লেখার পাশাপাশি অভিনয়েও দক্ষতা রয়েছে তাঁর।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য শর্টফিল্ম ‘বন্ধুত্বের ভালোবাসা’ এবং নাটক ‘কান্না’ ও ‘পাখি যায় উড়িয়া’। এ ছাড়া তাঁর বেশ কয়েকটি কৌতুক অ্যালবামও রয়েছে।
আমিনুল ইসলাম আপন-এর লেখা উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে— ‘রঙ্গশালা’, ‘কোথায় বাঁধলি ঘর’, ‘সুখটা আমার হইল না’, ‘নিশির শেষ’, ‘নিঠুরিয়া’ ও ‘মন পাখি’। এসব সৃষ্টির মধ্য দিয়ে সংগীতাঙ্গনে নিজের পরিচিতি গড়ে তুলেছেন তিনি।
সংগীত ও অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত রয়েছেন আমিনুল ইসলাম আপন। বর্তমানে তিনি স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকায় কাজ করার পাশাপাশি সময় টিভির চিত্রসাংবাদিক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জন্মদিনে তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সংগীত, অভিনয় ও সাংবাদিকতা অঙ্গনে আরও সাফল্য কামনা করেছেন।

Post a Comment