প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মাধবপুর বাজার পার্কে বাংলাদেশ প্রেস ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশঃ
মিজানুর রহমান মাসুদ : হবিগঞ্জের মাধবপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মাধবপুর বাজার পার্কে বাংলাদেশ প্রেস ক্লাবের মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক এম এ হান্নান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেলাল, চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল ওয়াহিদ শাহিন, মাধবপুর ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি আল আমিন ইসলাম, জেলা সদস্য শাবানা চৌধুরী, মাধবপুর উপজেলা শাখার সদস্য রুবেল মিয়া ও সম্মানিত সদস্য অজিত চন্দ্র দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে ফলজ গাছের চারা রোপণ করা হবে।

Post a Comment