ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

আজমিরীগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

মো. মুজিবুর রহমান মুজিব : শরতের আকাশে উৎসবের আমেজ, চারদিকে আনন্দ আর উচ্ছ্বাস। ঢাকের তালে, শঙ্খধ্বনিতে আর ভক্তদের প্রার্থনায় মুখরিত হতে যাচ্ছে পূজামণ্ডপগুলো। অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়ের বার্তা নিয়ে আজ ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।


আর এই উৎসবকে ঘিরে হবিগঞ্জের আজমিরীগঞ্জে চলছে ব্যাপক প্রস্তুতি।  দিনরাত নির্ঘুম পরিশ্রমে মাটির প্রতিমাকে জীবন্ত রূপ দিতে  সর্বোচ্ছ চেষ্টা করেছেন কারিগররা । তাদের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা। পাশাপাশি দেবীর ত্রিশূলে বিদ্ধ অসুরের প্রতিমায় ফুটে উঠেছে অশুভ শক্তির পরাজয় আর শুভ শক্তির বিজয়ের চিরন্তন বার্তা।


মাসের পর মাসের শ্রম, ধৈর্য আর ভালোবাসায় গড়ে তোলা প্রতিমাগুলো অপেক্ষায় ছিলো কখন শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা, কখন ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠবে মণ্ডপগুলো। এবার আজমিরীগঞ্জ উপজেলায় মোট ৩৫টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে আজমিরীগঞ্জ পৌরসভায় রয়েছে ৮টি মণ্ডপ।


উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা নির্মাণ থেকে শুরু করে মণ্ডপের সাজসজ্জা শেষ হয়েছে । এখন অপেক্ষা শুধু পূজার শুভ সূচনার। দুর্গোৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা—সবাই মিলে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে উদযাপন করবেন এবারের শারদীয় দুর্গাপূজা। নিরাপদ ও নির্বিঘ্নে পূজা উদযাপনের প্রত্যাশার কথা জানিয়েছেন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভিরাম দাস।

এদিকে, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা ও তদারকি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।


অন্যদিকে, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। জোরদার করা হয়েছে নজরদারি, পাশাপাশি অব্যাহত রয়েছে নিয়মিত টহল। পূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এ তথ্য জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( তদন্ত )  অভিজিৎ পাল।

একটি মন্তব্য করুন