প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
আজমিরীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ওসি ও বিএনপি নেতারা, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
প্রকাশঃ
আজমিরীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ও বিএনপির নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান তাঁরা।
এ সময় তাঁরা বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।
তাঁরা আরও আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে আজমিরীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সুদৃঢ় হবে এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হবে।
সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোক আমাদের প্রিয় আজমিরীগঞ্জ—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

Post a Comment