লাখাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় লাখাই থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সম্ভাব্য ৬৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট লাখাই উপজেলা শাখার সভাপতি আশীষ দাস গুপ্ত, সাধারণ সম্পাদক রনজিত চন্দ্র দেব, পূজা উদযাপন ফ্রন্ট লাখাই উপজেলা শাখার সভাপতি অপূর্ব চন্দ্র দেব, পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলা শাখার সভাপতি প্রাণেশ গোস্বামীসহ থানার বিভিন্ন বিট পুলিশ কর্মকর্তা।
সভায় ওসি শরীফ আহমেদ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য পূজা কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

Post a Comment