ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

হবিগঞ্জে সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারি আটক

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ২১ সেপ্টেম্বর দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিষয়টি নিশ্চিত করে।

আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত। তিনি কিশোরগঞ্জের তাড়াইল থানার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর আওতাধীন গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা বাগানে সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন সুশান্ত চন্দ্র বিশ্বাস। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত জানান, তিনি ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে নিয়োজিত। বর্তমানে তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সুশান্ত প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ কারণে তার অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছিল।

বিজিবিকে সুশান্ত জানান, গত কয়েক দিন ধরে তিনি শ্রীমঙ্গলের একটি হোটেলে অবস্থান করছিলেন। পরে এক দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেন।

আটকের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

একটি মন্তব্য করুন