ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

লাখাইয়ের মশাদিয়া গ্রামে খালের ওপর নেই কালভার্ট, দুর্ভোগে শত শত মানুষ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

বিএম তারেক তালুকদার : হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামে খালের ওপর কালভার্ট না থাকায় প্রায় দুই থেকে তিনশ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে খালে পানি বেড়ে যাওয়ায় এ দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করে। এতে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের পাশাপাশি জরুরি প্রয়োজনে চলাচলকারীরাও ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মশাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি খালের ওপর দীর্ঘদিন ধরে কোনো কালভার্ট নেই। খালের ওপর সেতু বা কালভার্ট না থাকায় স্থানীয়দের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। বর্ষাকালে খালে পানি বৃদ্ধি পেলে পারাপার প্রায় অসম্ভব হয়ে পড়ে।

এলাকাবাসীর জন্য সবচেয়ে বড় ভোগান্তি তৈরি হয় জরুরি প্রয়োজনে। কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে যায়। এছাড়া এই রাস্তা দিয়ে গ্রামের একটি কবরস্থানে যেতে হয়। বর্ষাকালে খালে পানি বেড়ে গেলে মৃতদেহ কবরস্থানে নেওয়া এবং দাফন কার্যক্রমেও চরম দুর্ভোগ পোহাতে হয় স্বজন ও এলাকাবাসীকে।

মশাদিয়া গ্রামে ১৮টি পরিবারের সমন্বয়ে একটি গুচ্ছগ্রাম রয়েছে। গুচ্ছগ্রামসহ আশপাশের এলাকার প্রায় দুই থেকে তিনশ মানুষ প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করেন। দীর্ঘদিন ধরে কালভার্ট না থাকায় তাদের দৈনন্দিন যাতায়াত ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই খাল পানিতে পূর্ণ হয়ে যায়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তখন শিশু ও বয়স্কদের নিয়ে খাল পারাপার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

এলাকাবাসীর দাবি, মশাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের ওপর দ্রুত একটি কালভার্ট নির্মাণ করা হলে গুচ্ছগ্রামসহ আশপাশের দুই-তিনশ মানুষের যাতায়াতের দুর্ভোগ দূর হবে। পাশাপাশি বর্ষাকালে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া এবং কবরস্থানে মৃতদেহ নিয়ে যাওয়ার সমস্যারও স্থায়ী সমাধান হবে।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ গ্রামবাসী উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

একটি মন্তব্য করুন