নতুন বিয়ের আনন্দের মাঝেই পুলিশের হাতকড়া, লাখাইয়ে গ্রেপ্তার ৬
বুধবার রাতে লাখাই থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাইফুল ইসলামসহ ছয় পলাতক আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সাইফুল ইসলাম উপজেলার জিরুন্ডা গ্রামের আখতার হোসেনের ছেলে।
গ্রেপ্তার অপর পাঁচজন হলেন—মোড়াকরি গ্রামের সাজু মিয়ার ছেলে ইকরাম মিয়া (৪০) ও শহবাল মিয়া (৩৬), সিংহগ্রামের গোলাপ মিয়ার ছেলে রমজান মিয়া (১৯), একই গ্রামের জফু মিয়ার ছেলে আবদুল্লাহ (২৬) এবং করাব গ্রামের শহিদুল্লাহর ছেলে খলিল মিয়া (৩৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন মামলার পলাতক আসামি। তাদের গ্রেপ্তারে লাখাই থানার এসআই প্রণয় কুমার সরকার, মানিক সাহা, বিপুল চন্দ্র দেবনাথ ও ময়নাল হোসেন খান এবং এএসআই ফিরোজ আলম, আবদুল হাকিম, অরবিন্দু ও গোপাল আচার্যসহ পুলিশের সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ছয়জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাইফুল ইসলামের বিষয়ে ওসি বলেন, “ওয়ারেন্টমূলে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।”
বিয়ের মেহেদির রং মুছে যাওয়ার আগেই সেই হাতে উঠল পুলিশের হাতকড়া। নতুন জীবনের আনন্দের রং মিলিয়ে গিয়ে মুহূর্তেই নেমে এলো আইনি জটিলতার বাস্তবতা।

Post a Comment