প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
হবিগঞ্জে ‘লোকজ নাট্য-সংস্কৃতি কেন্দ্র’র আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশঃ
![]() |
| বাবুল আহমেদ মল্লিককে আহ্বায়ক ও সাজিদ পরদেশীকে সদস্য সচিব |
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে লোকজ ধারার নাট্য ও সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে ‘লোকজ নাট্য-সংস্কৃতি কেন্দ্র, হবিগঞ্জ’র ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে বাবুল আহমেদ মল্লিককে আহ্বায়ক ও সাজিদ পরদেশীকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শহিদুল ইসলাম ও লিটন মিয়াকে। সদস্যরা হলেন—মো. আলাউদ্দিন, মোছা. বেলি আক্তার, নিহারিন আরা খানম চৌধুরী, নুরুল ইসলাম ও নিশি কান্ত গোপ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, হবিগঞ্জে লোকজ ধারার নাট্য ও সংস্কৃতি চর্চার প্রসার এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টিতে সংগঠনটি কাজ করবে। এ কার্যক্রম সফল করতে তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।

Post a Comment