ঋণখেলাপি নেসকর্প লিমিটেডের বিরুদ্ধে ইউসিবির মামলা
ব্যাংক সূত্রে জানা গেছে, তিনটি ড্রেজার কেনার জন্য ২০২০-২১ সালে ইউসিবি থেকে ঋণ নেয় নেসকর্প লিমিটেড। ড্রেজারগুলো এখনও সচল থাকলেও নির্ধারিত সময়ে ঋণের কিস্তি পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি এবং ব্যাংকের পাওনা পরিশোধে গড়িমসি করে আসছে। ইউসিবি একাধিকবার তাগাদাপত্র ও অনুরোধ পাঠালেও ঋণ সমন্বয়ের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে আসেনি বলে ব্যাংক সূত্রে দাবি করা হয়েছে।
দীর্ঘদিন ধরে ঋণের কিস্তি বকেয়া থাকায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী হিসাবটি শ্রেণিকৃত (ক্লাসিফায়েড) করা হয়েছে বলে জানা গেছে। এর আগে, একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৯ কোটি ৪৮ লাখ টাকা পাওনা আদায়ে এনআই অ্যাক্টে আরেকটি মামলা করে ইউসিবি। ওই মামলায় ইতোমধ্যে আদালত সৈয়দ সাজ্জাদ আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
সৈয়দ সাজ্জাদ আহমেদ হবিগঞ্জের সুপরিচিত এক ব্যবসায়ী পরিবারের সন্তান। তাঁর বাবা এস এফ এ এম শাহজাহান৷ তিনি সাইহাম নিট কম্পোজিট ও সাইহাম কটন মিলসসহ সাইহাম গ্রুপের একাধিক প্রতিষ্ঠানে পদাধীন রয়েছেন। একইসাথে তিনি সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে আসীন রয়েছেন।

Post a Comment