ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার লঞ্চঘাট এলাকায় একটি সারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানের মালিক মো. সাহাবুল মিয়াকে (৩৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসিম উদ্দিন চৌধুরী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার পরিস্থিতি তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। বাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

একটি মন্তব্য করুন