ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

বিপুল উৎসাহ-উদ্দীপনায় মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ'র নতুন কমিটির অভিষেক

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) থেকে: বিপুল উৎসাহ-উদ্দীপনা, আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত হবিগঞ্জের মাধবপুর উপজেলাবাসীর সামাজিক সংগঠন মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক্.-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।


গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের সাগর চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসরত বিপুলসংখ্যক মাধবপুরবাসীর উপস্থিতিতে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।


অনুষ্ঠানে প্রবাসী মাধবপুরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে কিছু সময়ের জন্য উপস্থিত হন মাধবপুরের কৃতী সন্তান ও আয়ারল্যান্ড প্রবাসী হামিদুল নাসির। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন।


পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন।


অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রবাসে মাধবপুরবাসীর ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আগামী দুই বছর ফাউন্ডেশনটি প্রবাসী মাধবপুরবাসীর কল্যাণে কাজ করার পাশাপাশি নিজ এলাকার উন্নয়ন ও আর্তমানবতার সেবায় বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে।


নতুন কমিটিতে নিয়াজ মো. নাসিম আনোয়ারকে চেয়ারম্যান এবং কাজী সোহরাব হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়েছে। তারা ২০২৬-২০২৮ মেয়াদে দায়িত্ব পালন করবেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আশরাফ উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান, লোকপ্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং প্রধান উপদেষ্টা, মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক্.


সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এসএফএএম শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন ফার্মাসিস্ট ও মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক্-এর উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রউফ।


এছাড়া প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা জকী উদ্দিন চৌধুরী, নির্বাচন কমিশনার ও উপদেষ্টা জাকির হোসেন চৌধুরী (অসীম), সাবেক উপজেলা চেয়ারম্যান, মাধবপুর এবং নির্বাচন কমিশনার ও উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী (এমরান), দুবারের সাবেক চেয়ারম্যান, মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক্.সহ নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।


অভিষেক অনুষ্ঠানে আগত অতিথিরা নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। বক্তারা আশা প্রকাশ করেন, তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত নতুন কমিটি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং প্রবাসের মাটিতে মাধবপুরের ঐতিহ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে।


অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি ও উপস্থিত মাধবপুরবাসীদের সাগর চাইনিজ রেস্টুরেন্টের বিশেষ নৈশভোজে আপ্যায়ন করা হয়। পরে এক আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও প্রীতিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য করুন