আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজে ওসি শফিকুল ইসলামের সচেতনতামূলক মতবিনিময়
মতবিনিময়কালে ওসি শফিকুল ইসলাম বলেন, রাস্তাঘাটে ইভটিজিংসহ যেকোনো ধরনের হয়রানি বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। কোনো শিক্ষার্থী ইভটিজিং বা হয়রানির শিকার হলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি এবং প্রয়োজনীয় সরকারি মোবাইল নম্বরে যোগাযোগের পরামর্শ দেন।
এ ছাড়া তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি নেশাগ্রস্ত ও মাদকাসক্ত বন্ধু-বান্ধবের সঙ্গ পরিহার করার নির্দেশনা দেন। কেউ মাদক সেবন বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে বিষয়টি পুলিশকে অবহিত করার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
ওসি শফিকুল ইসলামের এমন সচেতনতামূলক বক্তব্য ও দিকনির্দেশনাকে স্বাগত জানান কলেজের শিক্ষার্থীরা। তারা মাদক, ইভটিজিং ও অপরাধমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে পুলিশের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান শেখ, প্রফেসর তোফাজ্জল হোসেন, আজমিরীগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি হৃদয় হাসানসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের নিরাপত্তা, মাদকমুক্ত সমাজ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের এমন সচেতনতামূলক কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

Post a Comment