ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

বিশ্ব শিক্ষক দিবসে আজমিরীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

এম. আর. মুজিব : হবিগঞ্জের আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


বিরাট সারদা সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক মেরাজুল ইসলামের সঞ্চালনায়

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নূরুল হুদা। 


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত)  জসিম উদ্দিন চৌধুরী, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) হাসিবুল ইসলাম,   আজমিরীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শাহ জাহান শেখ প্রমুখ 


বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদান করেন না; শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই সমাজে শিক্ষকের সম্মান ও মর্যাদা সবার উপরে।

আলোচনায় বক্তারা শিক্ষকদের যথাযথ সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আজমিরীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কলেজ অধ্যক্ষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য করুন