ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

আজমিরীগঞ্জে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

জেলা কমান্ড্যান্ট মজিবুল হকের নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপজেলা প্রশিক্ষক অজিত চন্দ্র দাসসহ উপজেলার ভাতাভোগী ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী ও কমান্ডাররা অংশ নেন।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশবান্ধব সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।

আনসার ও ভিডিপির সদস্যরা বলেন, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা প্রয়োজন। এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য করুন