ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

আজমিরীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) আজমিরীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে পৌরসভা ও উপজেলার ৩৫টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দকে নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকবর হোসেন। সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার সত্যজিৎ চক্রবর্তী।

এ সময় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভিরাম দাস, সদস্য সচিব স্বপন বণিক, উপদেষ্টা রাজু নাগ, তদন্ত কর্মকর্তা বিশ্বজিৎ পাল, রামকৃষ্ণ মিশনের সভাপতি ডা. বিষ্ণু প্রসাদ চক্রবর্তীসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, প্রশাসন, পুলিশ ও পূজা মণ্ডপের নেতৃবৃন্দের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে আজমিরীগঞ্জের ৩৫টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হবে।

একটি মন্তব্য করুন