ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি আদালত পরিদর্শনে আসেন।


এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান। আদালত প্রাঙ্গণে পৌঁছালে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এবং আজমিরীগঞ্জ চৌকি আদালত এডভোকেট সমিতির নেতৃবৃন্দ বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনকে ফুল দিয়ে স্বাগত জানান।


পরিদর্শনকালে বিচারপতি সুমন আদালতের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। একই সঙ্গে আদালতের বিদ্যমান সমস্যা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, বিচারিক কার্যক্রম পরিচালনার বাস্তবতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় বিচারিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষের জন্য আরও সুন্দর ও কার্যকর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


পরে আজমিরীগঞ্জ চৌকি আদালত এডভোকেট সমিতির নেতৃবৃন্দ আদালতের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। বিশেষ করে আদালতের নতুন ভবন নির্মাণ, আইনজীবীদের জন্য নির্দিষ্ট স্থান এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান তারা। দীর্ঘদিনের এসব সমস্যার স্থায়ী সমাধান হলে বিচারপ্রার্থী সাধারণ মানুষ, আইনজীবী ও সংশ্লিষ্টদের জন্য আদালতের পরিবেশ আরও উন্নত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


এ সময় বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন আদালতের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি আদালতের নতুন ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজের বিষয়ে আশ্বাস দেন। তাঁর এমন আশ্বাসে স্থানীয় আইনজীবী ও সংশ্লিষ্টদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ চৌকি আদালত এডভোকেট সমিতির সভাপতি এটিএম জিল্লুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম গোলাম কবির, অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী, অ্যাডভোকেট আবুল আজাদ, অ্যাডভোকেট রোখসানা আক্তার শিখা, অ্যাডভোকেট সেলিম আহমেদ, অ্যাডভোকেট সাইদ বিন আমিন চৌধুরী, শিক্ষানবিশ আইনজীবী মো. আমিনুল ইসলাম ও মোছা. জুহিনী বেগমসহ অন্যরা।


বিচারপতির এ পরিদর্শনকে স্থানীয় আইনজীবী ও সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, আদালতের অবকাঠামোগত উন্নয়ন ও নতুন ভবন নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে আজমিরীগঞ্জে বিচারিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষের দুর্ভোগও অনেকাংশে কমে আসবে।

একটি মন্তব্য করুন