কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নি’খোঁ’জ, পরদিন মিলল গৃহবধূর ম’র’দে’হ
নিহত মরিয়ম বিবি আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর নরজাকান্দা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী। প্রায় এক বছর আগে তাঁদের বিয়ে হয়।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে মরিয়ম বিবি বাড়ির পেছনে কুশিয়ারা নদীতে গোসল করতে যান। এ সময় নদীর স্রোতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন বুধবার সকালে নদীতে তাঁর মরদেহ ভেসে ওঠে।
কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অপু দাস জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আবেদন মঞ্জুর হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment