মিজানুর রহমান মাসুদ : হবিগঞ্জের আজমিরীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক চৌধুরী (এনাম)।
তিনি হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক এবং আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি।
পরিদর্শনকালে এনামুল হক চৌধুরী বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
এনামুল হক চৌধুরীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ সরকারি কলেজের সাবেক আহ্বায়ক ফখরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান অভী, আজমিরীগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি সিরাজুল ইসলাম হৃদয়, সাধারণ সম্পাদক সাজেনুর ইসলাম সাজু, যুবদল নেতা মনির হোসেন রাজন, রুহুল আমিন রামিম, মামুন মিয়া এবং উপজেলা জাসাসের সাবেক যুগ্ম আহ্বায়ক রুমেল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
তাঁরা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রেখে উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
Post a Comment