ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

আজমিরীগঞ্জে হৃদয়বিদারক ঘটনা: পুত্রের হাতে পিতা নিহত

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

মো. মুজিবুর রহমান মুজিব : হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন এক পুত্রের হাতে তার পিতা খুন হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আঞ্জাবাড়ি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন মিয়া (৫৫) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ঘটনার সময় তিনি বাড়ির একটি ফাঁকা ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় কোনো একপর্যায়ে তার ছেলে এহিয়া মিয়া (১৮) ঘরে প্রবেশ করে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার বাবার গলা কেটে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরে আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। খবর ছড়িয়ে পড়লে সেখানে স্থানীয়দের ভিড় জমে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এহিয়া মিয়া মানসিক ভারসাম্যহীন এবং মাদকাসক্ত। ঘটনার পর খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়।

এ ঘটনায় নিহতের ছেলে এহিয়া মিয়াকে সন্দেহজনক হিসেবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, এহিয়া মিয়া মানসিক ভারসাম্যহীন।

ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

একটি মন্তব্য করুন