প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
স্বপনের হাতে জিম্মি বাউল শিল্পীরা রাজি না হলে পন্ড হয় গান
প্রকাশঃ
পোদ্দার বাড়ি এলাকার আ’লীগ কর্মী স্বপনের নেতৃত্বে বিভিন্ন স্থানে চলছে বাউল গান। শুধু বাউল গানই নয়, শিল্পীরা তার কুপ্রস্তাবে রাজি না হলে কোনো অনুষ্ঠানেই গান করতে দেয়া হয় না। এতে করে স্বপনের হাতে বাউল গানের শিল্পীরা জিম্মি হয়ে পড়েছে। বিভিন্ন লোকদের দিয়ে লেখালেখি করে শিল্পীদের মান ক্ষুন্ন করা হচ্ছে। স্বপন মিয়া এক সময় এমপি আবু জাহির ও মোতাচ্ছিরুল ইসলামের ঘনিষ্ট লোক ছিলেন। মিছিল মিটিংয়ে সক্রিয় ভূমিকা রাখতেন। বিভিন্ন স্থানে চাঁদাবাজিসহ প্রতারণা করাই ছিলো তার পেশা। সরকার পতনের পর স্বপন মিয়া এখন বাউল গানের শিল্পীদের মূলহোতা। তার মন জয় করতে না পারলে হবিগঞ্জের কোথাও বাউল গান করতে দেয়া হয় না। প্রশাসন ও সাংবাদিকদের ব্যবহার করে গান পন্ড করে দেয়া হয়। বাধ্য হয়েই শিল্পীরা তার হাতে একরকম জিম্মি হয়ে পড়েছেন। অনেক নেতাকর্মীরা গ্রেফতার হলেও স্বপন এখনও রয়ে গেছে ধরাছোয়ার বাইরে। এলাকাবাসীর পক্ষ থেকে স্বপনকে গ্রেফতারের দাবি ও প্রতিবাদ জানাচ্ছি।
লিংকন আহমেদ, পোদ্দার বাড়ি, বহুলা, হবিগঞ্জ।

Post a Comment