ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

আজমিরীগঞ্জে সনাতন ধর্মাবলম্বী নারীদের নিয়ে গ্রাম আদালত সচেতনতামূলক উঠান বৈঠক

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

আজমিরীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের সেবা ও ন্যায়বিচার প্রাপ্তির বিষয়ে সচেতনতা বাড়াতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার কাকাইলছেও ইউনিয়নের লোকনাথ মন্দির প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কাকাইলছেও ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে উপকারভোগী ও সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী ৫০ জন নারী অংশ নেন।


বৈঠকে গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি, সহজে সেবা গ্রহণ এবং ন্যায়বিচার পাওয়ার সুযোগ সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। উপস্থিত বক্তারা গ্রাম আদালতের সেবা গ্রহণের সুবিধার পাশাপাশি ন্যায়বিচার প্রাপ্তিতে প্রয়োজনীয় আইনি সহায়তার বিষয়গুলো তুলে ধরেন।


অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের এএসিও, সংশ্লিষ্ট ইউপি সদস্য ও মহিলা ইউপি সদস্য, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সম্পা রাণী দেব, উপজেলা সমন্বয়কারী, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ—এর পক্ষ থেকেও গ্রাম আদালতের সেবা ও আইনি সহায়তা সম্পর্কে উপস্থিত নারীদের সচেতন করা হয়।


বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের কাছে সহজে ও দ্রুত ন্যায়বিচারের সুযোগ পৌঁছে দিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়লে স্থানীয় বিরোধ দ্রুত ও আইনসম্মতভাবে নিষ্পত্তির সুযোগ আরও বৃদ্ধি পাবে।

একটি মন্তব্য করুন