ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

বুল্লাবাজারে একই রাতে তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

বিএম তারেক : হবিগঞ্জের লাখাই উপজেলার অন্যতম জনবহুল ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র বুল্লাবাজারে একই রাতে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্রের এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাজার সূত্রে জানা যায়, গতরাতে চোরচক্রের সদস্যরা বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান টার্গেট করে চুরি সংঘটিত করে। প্রথমে ব্যবসায়ী জাকারিয়ার মুরগির দোকানে হানা দেয় চোরেরা। দোকানের পেছনের টিনের অংশ ভেঙে ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্স ভেঙে নগদ টাকা ও বিক্রির জন্য রাখা বেশ কয়েকটি মুরগি নিয়ে যায়। ব্যবসায়ী জাকারিয়া জানান, এর আগেও একই কায়দায় তার দোকানে চুরি হয়েছিল। ওই ঘটনার এখনো কোনো সুরাহা হয়নি বলে তিনি জানান।

একই রাতে মোশাররফ হোসেনের রড-সিমেন্টের দোকানেও চুরি হয়। দোকানের ক্যাশবাক্স ভেঙে চোরেরা প্রায় ১০ হাজার টাকা নিয়ে যায়। তবে একটি বক্সে থাকা আইফোন ও আরও কিছু নগদ টাকা চোরদের নজর এড়িয়ে যাওয়ায় তা রক্ষা পেয়েছে বলে জানান দোকান মালিক।

এ ছাড়া ব্যবসায়ী আমিরুল ইসলামের ইলেকট্রনিক্সের দোকানেও চুরির ঘটনা ঘটে। সেখান থেকে নগদ ১০ থেকে ১২ হাজার টাকা এবং বিভিন্ন ধরনের মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী চুরি হয়েছে বলে জানা গেছে।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, বুল্লাবাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়। বাজারে নিরাপত্তার জন্য স্থাপন করা কয়েকটি সিসি ক্যামেরা দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে। এছাড়া রাতে পর্যাপ্ত নৈশপ্রহরী না থাকা এবং নিয়মিত পুলিশি টহল না থাকায় চোরেরা সুযোগ নিয়ে একের পর এক চুরির ঘটনা ঘটাচ্ছে।

ব্যবসায়ীরা দ্রুত অচল সিসি ক্যামেরাগুলো সচল করা, বাজারে পুলিশি টহল বাড়ানো এবং কার্যকর নৈশপ্রহরী ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে চুরির ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তারা

একটি মন্তব্য করুন