ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

যশোর সীমান্তে বিজিবির অভিযান, ৯ লাখ ৫৯ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার: যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (৩০ আগস্ট) যশোরের বেনাপোল আইসিপি (চেকপোস্ট) ও আমড়াখালী চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৮০ পিস ভারতীয় শাড়ি, ৩২টি শাড়ি, ৯৭ কেজি ফুসকা, ৩ কেজি কিসমিস, আড়াই কেজি জিরা, ৪৭টি চকলেট, ৪৪৩টি কসমেটিকসসহ সনপাপড়ি, চাটনি ও পেস্তাবাদাম জব্দ করা হয়।

জব্দ করা এসব চোরাচালান পণ্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচারচক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য করুন