প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ, কঠিন লড়াইয়ের প্রত্যাশা কামিন্সের
প্রকাশঃ
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে লড়াইকে মোটেও সহজ মনে করছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য এবং দলের কয়েকজন অপরিচিত ক্রিকেটারকে নিয়েও সতর্ক থাকার কথা জানিয়েছেন তিনি।
প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশও নিশ্চিত করেছেন কামিন্স। দলে জায়গা পেয়েছেন জশ ইংলিস, অন্যদিকে বাদ পড়েছেন স্কট বোল্যান্ড। দীর্ঘ বিরতির পর নাথান লায়নের দলে ফেরাকেও স্বাগত জানিয়েছেন অজি অধিনায়ক।
বাংলাদেশকে কেমন প্রতিপক্ষ হিসেবে দেখছেন—এমন প্রশ্নের জবাবে কামিন্স বলেন, কোনো টেস্ট ম্যাচকেই তিনি সহজ মনে করেন না। বাংলাদেশের বিপক্ষেও কঠিন লড়াইয়ের প্রত্যাশা করছেন তিনি।

Post a Comment