ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

মতলবে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ১১১ নম্বর মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১১১ নম্বর মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এবং ডাকবক্স ফাউন্ডেশন ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত ৩০ জন কৃতি শিক্ষার্থী এবং উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের সভাপতি মিরান হোসেন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃতি শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল হাই, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সারোয়ার জাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাভেদ হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও সংবর্ধিত অতিথি উম্মে কুলসুম শেফা ও নুরুন নাহার আক্তার বকুল, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফউল্লাহ সরকার টিটু, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. ফয়সাল খন্দকার, ওয়াহেদুদ জামান রিয়াদ ও ডাকবক্স ফাউন্ডেশনের সজিবসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন।

আলোচনা শেষে ডাকবক্স ফাউন্ডেশন ও ১১১ নম্বর মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। একই সঙ্গে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী গুণী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।


একটি মন্তব্য করুন