ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

যশোরের দাইতলায় বিজিবির জালে স্বর্ণ পাচারকারী, উদ্ধার ৪ লাখ টাকার বার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার : যশোর-নড়াইল মহাসড়ক, মঙ্গলবার দুপুরের রোদ। দাইতলা ব্রিজ এলাকায় হঠাৎই তৎপর হয়ে ওঠে বিজিবির বিশেষ টহলদল। গোপন তথ্যের ভিত্তিতে ৪৯ বিজিবি’র আভিযানে ধরা পড়ে এক পাচারকারী।

আটক যুবকের নাম ময়ুর। বয়স ৪২। বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামে। শরীরের বিশেষ স্থানে অত্যন্ত কৌশলে লুকানো ছিল ২টি স্বর্ণের বার। ওজন ১৯২.৪৫ গ্রাম। যার বাজারমূল্য ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬ টাকা।

তল্লাশির সময় তার কাছ থেকে উদ্ধার হয় ১টি স্মার্টফোন ও নগদ ১৬০০ টাকা। সবমিলিয়ে জব্দকৃত মালামালের মূল্য দাঁড়ায় ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা।

জিজ্ঞাসাবাদে ময়ুর জানায়, ঢাকা থেকে স্বর্ণগুলো নিয়ে সে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করতে যাচ্ছিল।

ঘটনার পর তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ৪৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে দেশ থেকে ভারতে স্বর্ণ পাচার বেড়েছে। তা রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য করুন