ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

এসপি আসার খবরে উধাও মিশুক, প্রতিদিন কেন থাকে যানজট?

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

জুবায়ের আলম : হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকার থানার সামনের রাস্তার পয়েন্টে মিশুকসহ বিভিন্ন যানবাহনের কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই পয়েন্টে মিশুকগুলো যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বিশেষ করে স্কুল-কলেজ ছুটির সময় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

তবে আজ মাননীয় পুলিশ সুপার (এসপি) মহোদয়ের আজমিরীগঞ্জে আসার কথা শুনে ওই এলাকায় একটি মিশুক গাড়িও দেখা যায়নি। এতে স্থানীয়দের প্রশ্ন—প্রতিদিন যদি এভাবেই সড়কটি যানজটমুক্ত রাখা যেত, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে যেত।

এলাকাবাসীর দাবি, শুধু বিশেষ কোনো কর্মকর্তার আগমন উপলক্ষে নয়, প্রতিদিনই তারা এমন একটি যানজটমুক্ত রাস্তা দেখতে চান। গুরুত্বপূর্ণ এই পয়েন্টে নিয়মিত ট্রাফিক ব্যবস্থা বা একজন ট্রাফিক সদস্য দায়িত্বে থাকলে যানবাহন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছেন তারা।

তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে আজমিরীগঞ্জ থানার সামনের গুরুত্বপূর্ণ সড়কটি স্থায়ীভাবে যানজটমুক্ত ও নিরাপদ চলাচলের উপযোগী করবে

একটি মন্তব্য করুন