ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

হবিগঞ্জে ছাত্রলীগের সাবেক সহসভাপতি মুফতি গ্রেপ্তার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

জুয়েল চৌধুরী, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মুফাচ্ছিরুল ইসলাম মুফতি (৩০)কে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটের দিকে হবিগঞ্জ পৌরসভার প্রধান ডাকঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মুফাচ্ছিরুল ইসলাম মুফতি হবিগঞ্জ সদর থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে সন্দিগ্ধ। এ ছাড়া গত ৮ আগস্ট দায়ের করা অপর একটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

পুলিশের তথ্যমতে, ৮ আগস্ট দায়ের করা মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

হবিগঞ্জ জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু মোকছেদ পিপিএমসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযান শেষে মুফাচ্ছিরুল ইসলাম মুফতিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

একটি মন্তব্য করুন