ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

মতলবে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচে পূর্ব লালপুর একাদশের জয়

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে আয়োজিত ‘চায়না বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলাটির উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু।

উদ্বোধনী বক্তব্যে আশরাফুর রহমান বাবু বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার জন্যই নয়, পারিবারিক ও সামাজিক অস্থিরতা রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করলে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে।

তিনি আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যারা এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন, তাদের ধন্যবাদ জানাই।

সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. সজীব পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, মতলব দক্ষিণ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি ভোলানাথ সাহা, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন জয়, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফয়সাল খন্দকারসহ টুর্নামেন্ট কমিটির নেতৃবৃন্দ।

ম্যাচে ধনাগোদা স্পোর্টিং ক্লাব ও পূর্ব লালপুর একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩-১ গোলে ধনাগোদা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে পূর্ব লালপুর একাদশ জয়লাভ করে।

খেলা দেখতে মাঠে শত শত দর্শকের উপস্থিতি ছিল। দর্শকরা উচ্ছ্বাসের সঙ্গে পুরো ম্যাচ উপভোগ করেন।

একটি মন্তব্য করুন