ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :

কটিয়াদীতে পুকুরে ভাসছিল ব্যক্তির মরদেহ, উদ্ধার করেছে পুলিশ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরে ভাসমান অবস্থায় পল্টু মিয়া (৫৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কটিয়াদী পৌর এলাকার সদর ভোগপাড়া দাখিল মাদ্রাসার মসজিদসংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পল্টু মিয়া পাশের বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর এলাকার মৃত আসন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মসজিদসংলগ্ন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কখন ও কীভাবে পল্টু মিয়া ওই পুকুরে এসেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ কোনো তথ্য দিতে পারেননি। এ সময় পুকুরের পাড়ে একটি বাজারের ব্যাগে তাঁর কাপড়চোপড় পাওয়া যায়।

কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একটি মন্তব্য করুন