ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
Focus News 24

আজমিরীগঞ্জে ব্যবসায়ীকে মামলার আসামি করে হয়রানির অভিযোগ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামিলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় স্থানীয় ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম জানসুকে আসামি করার ঘটনায় হয়রানির অভিযোগ উঠেছে। কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

মো. আমিনুল ইসলাম জানসু আজমিরীগঞ্জ পৌরসভার নগর গ্রামের মৃত হাজী নুর মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আজমিরীগঞ্জ বাজারে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি আজমিরীগঞ্জ থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় তাকে ২১ নম্বর আসামি করা হয়েছে। মামলার এজাহারে তাকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে নিজেকে সম্পূর্ণ নির্দলীয় ব্যবসায়ী দাবি করে আমিনুল ইসলাম জানসু বলেন, আমি দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত। কখনো কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না, বর্তমানেও নেই। অথচ আমাকে যুবলীগের সাধারণ সম্পাদক পরিচয়ে একটি মামলায় আসামি করা হয়েছে। কে বা কারা আমার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ দিয়েছেন, তা আমার জানা নেই। এতে আমার সামাজিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে এবং ব্যবসায়িক সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, আমি একজন সাধারণ  ব্যবসায়ী হিসেবে স্বাভাবিক জীবনযাপন করছি। কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থেকেও এভাবে মামলার আসামি হওয়া অত্যন্ত দুঃখজনক। তার সম্মানহানি ও হয়রানি করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এমন অভিযোগ আনা হয়েছে বলে তিনি মনে করেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমিনুল ইসলাম জানসু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রকৃত তথ্য যাচাই করে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নিরূপণের আহ্বান জানান তিনি।

একটি মন্তব্য করুন