{getBlock} $results={3} $label={recent} $type={headermagazine}

শাল্লায় সাপের ছোবলে তিন সন্তানের জননীর মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

আবু সাঈদ, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: ​সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সাপের ছোবলে অঞ্জনা বৈষ্ণব (৩০) নামের তিন সন্তানের এক জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ই আগস্ট) বিকেলে শাল্লা উপজেলার টেঙ্গারহাটি গ্রামে নিজ ঘরে এই বিষাদময় ঘটনাটি ঘটে। নিহত অঞ্জনা বৈষ্ণব ওই গ্রামের অজিত বৈষ্ণবের স্ত্রী এবং পাশ্ববর্তী মুসাপুর গ্রামের ত্রিভুবন বৈষ্ণবের মেয়ে। শ্বশুর অরকুমার বৈষ্ণবের বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করতেন তারা।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক বিকেল ৪টার দিকে অঞ্জনা বৈষ্ণব ও তার স্বামী অজিত বৈষ্ণব নিজ ঘরের খাটে ঘুমিয়ে ছিলেন। এ সময় খাটের নিচ থেকে হঠাৎ একটি বিষধর সাপ অঞ্জনা বৈষ্ণবের পায়ে ছোবল দেয়। মুহূর্তের মধ্যেই তিনি বিষয়টি স্বামীকে জানান। পরে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার পর পুলিশকে অবহিত করে স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী, নিহতের বাবা ত্রিভুবন বৈষ্ণবসহ উভয় পরিবারের সর্বসম্মতিক্রমে এক হৃদয়বিদারক সিদ্ধান্ত নেওয়া হয়। বর্ষার পানিতে এলাকার স্থানীয় শ্মশান প্লাবিত থাকায় রাত আনুমানিক ২টার দিকে পার্শ্ববর্তী কালনী নদীতে নিহতের সলিল সমাধি (মাটি ও পাথরের সাহায্যে লাশের সঙ্গে ভার বেঁধে পানির নিচে ডুবিয়ে শেষকৃত্য সম্পন্ন করা) করা হয়।

​এদিকে ঘটনার পরদিন বৃহস্পতিবার (৬ই আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় নিহতের ঘরের খাটের নিচের মাটি খুঁড়ে ঘাতক সাপটিকে বের করা হয় এবং পরবর্তীতে সেটিকে মেরে ফেলা হয়।

​বর্ষাকালে গ্রামীণ জনপদে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় বসতঘরে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পাশাপাশি সাপে কাটা রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে সঠিক চিকিৎসা দেওয়ার জোর তাগিদ দিয়েছেন স্থানীয় সচেতন মহল

Ads

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন