ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
Focus News 24

আমজনতার দলের হবিগঞ্জ জেলা কমিটি গঠন, সভাপতি সিরাজ খান সম্পাদক নিপু

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-


স্টাফ রিপোর্টার : আমজনতার দলের হবিগঞ্জ জেলা শাখার নতুন ২৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. সিরাজ খান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. নজরুল ইসলাম নিপুকে মনোনীত করা হয়েছে।

দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। সম্প্রতি দলের সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান ও সাধারণ সম্পাদক তারেক রহমানের যৌথ স্বাক্ষরে দলীয় প্যাডে এক বছর মেয়াদি এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহসভাপতি মো. কুতুব উদ্দিন, বিভাগীয় সহসভাপতি সিহাবুর রহমান, সহসভাপতি মো. জুয়েল মিয়া ও শাহ আলম তালুকদার। সহসাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আবুল ওয়াদুদ, মো. হুসাইন আহমদ ও আতিউর রহমান লেলিন।


সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রিয়ম, সহসাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম সোহেল, দপ্তর সম্পাদক মো. ফারুক মিয়া, সহদপ্তর সম্পাদক মো. সোহাগ মিয়া, অর্থ সম্পাদক মো. শাহীন আলম এবং সহঅর্থ সম্পাদক মো. সোহেল তানভীর।

এ ছাড়া প্রচার সম্পাদক ছুয়ান কুমার, সহপ্রচার সম্পাদক মোস্তফা রেজা, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. কুতুব উদ্দিন, সহপরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. জসিম আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান, সহধর্ম বিষয়ক সম্পাদক মো. মদন উদ্দিন, পর্যটন বিষয়ক সম্পাদক মো. আল মনিনুর রশীদ এবং শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম শেখ, ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. রাশেদ মিয়া, সহ- ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. শাহ আবু হানিফ, কার্যনির্বাহী সদস্য শফিউল আলম চৌধুরী, মো. সুহেল মিয়া ও নুরুল ইসলাম।  


নবগঠিত কমিটির সভাপতি মো. সিরাজ খান ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম নিপু দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

একটি মন্তব্য করুন