লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার ডিলার স্বপন কুমার দেবকে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ড) ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম এবং লাখাই থানা পুলিশের একটি দল।
অভিযান শেষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম বলেন, সার বিতরণ ও বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, কৃষি উপকরণের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা, সার বিক্রিতে অনিয়ম এবং অবৈধ পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment