ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
Focus News 24

পিরিজপুরে নদীভাঙন রোধে প্রতিরোধমূলক কাজ চলমান

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পিরিজপুর এলাকায় দীর্ঘদিনের নদীভাঙন রোধে প্রতিরোধমূলক কাজ চলমান রয়েছে।

নদীভাঙনের কারণে দীর্ঘদিন ধরে আতঙ্কে রয়েছেন পিরিজপুরের স্থানীয় বাসিন্দারা। ভাঙন অব্যাহত থাকায় ঘরবাড়ি, ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এ অবস্থায় নদীভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

স্থানীয়রা আশা করছেন, চলমান প্রতিরোধমূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে নদীভাঙন অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। একই সঙ্গে রক্ষা পাবে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও পিরিজপুরের গুরুত্বপূর্ণ জনপদ।

নদীভাঙন প্রতিরোধে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা কাজটি যথাযথভাবে ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার পাশাপাশি ভবিষ্যতেও নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

পিরিজপুরের মানুষের নিরাপত্তা ও জনপদের স্থায়িত্ব রক্ষায় চলমান এ উদ্যোগ সফলভাবে সম্পন্ন হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

একটি মন্তব্য করুন