ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
Focus News 24

লাখাইয়ে বিদায়ী ও নবাগত ইউএনওর সাংবাদিকদের সাথে মতবিনিময় এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান ও বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলামের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 ২ সেপ্টেম্বর সকাল ১১ টায় লাখাই উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।

সভায় লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক বিলাল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সুজন ও সাংবাদিক এম এ ওয়াহেদ।

এছাড়া লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান এবং অর্থ সম্পাদক নাজিমউদ্দীন রানা। লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মহসিন সাদেকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলামের কর্মকালীন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাংবাদিকদের সাথে তাঁর সহযোগিতাপূর্ণ আচরণের প্রশংসা করেন। একই সাথে নবাগত ইউএনও তারেক হাসানকে লাখাই উপজেলায় স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সাংবাদিকদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

একটি মন্তব্য করুন