আজমিরীগঞ্জে শান্তিপুর গ্রামের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে ৫০–৬০ পরিবার
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির সময় রাস্তায় এত বেশি কাদা জমে যে স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার সময় চরম দুর্ভোগে পড়তে হয়। কোনো ব্যক্তি মারা গেলে মরদেহ ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়াও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ওঠে।
এছাড়া স্কুলগামী ছাত্র-ছাত্রীদেরও প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কাদাযুক্ত ও চলাচলের অনুপযোগী রাস্তার কারণে শিক্ষার্থীদের পোশাক নষ্ট হওয়া থেকে শুরু করে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি সংস্কার করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। তাই দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তারা।
শান্তিপুর গ্রামের ৫০–৬০টি পরিবারের দুর্ভোগের কথা বিবেচনা করে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে

Post a Comment