ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
Focus News 24

আজমিরীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

মিজানুর রহমান মাসুদ, আজমিরীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজমিরীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে আজমিরীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। এ সময় আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীদের নিয়ে আজমিরীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক পরিদর্শন করেন ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। পরে তিনি লাল মিয়া বাজারে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাংগঠনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনা, শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।

পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজিত কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

একটি মন্তব্য করুন