মাধবপুরে বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ ও পোনামাছ অবমুক্ত
শনিবার (২২ আগস্ট) মাধবপুরে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে স্থানীয় জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক এম এ হান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ প্রেসক্লাবের জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার সাংবাদিক ও গুণীজনরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে গণসচেতনতা সৃষ্টি এবং সামাজিক কর্মকাণ্ডে সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে সাংবাদিক এম এ হান্নান সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও নিরাপত্তার বিষয় তুলে ধরেন। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের শেষে বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক, রাজনীতিবিদসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় বক্তারা সবুজ-শ্যামল ও পরিবেশবান্ধব দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

Post a Comment