আজমিরীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি, পোনা মাছ অবমুক্ত ও পুরস্কার বিতরণ
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। তিনি উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জসিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সোহানুর রহমান।
এ সময় আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি, উপজেলা বি এনপি পৌর বিএন পি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যচাষিদের উৎসাহিত করতে জাতীয় মৎস্য পক্ষের এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। পরে মৎস্য খাতে অবদান রাখা সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Post a Comment