ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
Focus News 24

আজমিরীগঞ্জে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

মিজানুর রহমান মাসুদ: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’-এর উদ্বোধন করা হয়েছে।

আজ আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইকবাল হোসেন, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকবর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সংবাদকর্মীরা।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা, সংগীত ও সৃজনশীল কর্মকাণ্ডের চর্চা ও বিকাশের সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নজরুলের অসাম্প্রদায়িক, মানবতাবাদী ও সাম্যের চেতনা তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের মধ্যে নজরুলচর্চা বাড়াতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান।

একটি মন্তব্য করুন