ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
ঢাকা:
|

No edit

সংবাদ শিরোনাম :
Focus News 24

নবীগঞ্জের টুকেরবাজারে বাড়িতে জমজমাট জুয়ার আসর, বাড়ছে অপরাধ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে পুলিশের অভিযানে জুয়ার আসর পণ্ড হওয়ার পর স্থান পরিবর্তন করে আবারও জমে উঠেছে কথিত ওয়ানটেন জুয়ার আসর। স্থানীয়দের অভিযোগ, উপজেলার গন্ধা টুকেরবাজার এলাকায় আকলুছ মিয়ার বাড়িতে প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ধরনের জুয়ার আসর বসছে। এতে বিভিন্ন জেলা থেকে জুয়াড়িরা এসে অংশ নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, জুয়ার আসরের পাশাপাশি সেখানে মাদক সেবন, নাচ-গানসহ নানা অনৈতিক কর্মকাণ্ডও চলছে। এসব কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি মহাসড়ক ও আশপাশের এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বাড়ছে বলে অভিযোগ করেছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, আবুল মিয়া, আকল মিয়া, রুহুল আমিন, মাসুম মিয়াসহ আরও কয়েকজন এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, জুয়াড়িরা আউশকান্দি গ্যাস পাম্পের কাছে গাড়ি রেখে ঢেওয়াতলী সড়ক দিয়ে নৌকায় পার হয়ে গন্ধা টুকেরবাজার এলাকায় যান। এরপর আকলুছ মিয়ার বাড়িতে বিকেল থেকে সারারাত ওয়ানটেন, কাটাকাটি ও গাফলা খেলা চলে বলে অভিযোগ রয়েছে। একইসঙ্গে সেখানে মাদক সেবন ও নাচ-গানের আসরও বসে বলে দাবি স্থানীয়দের।

কিছুদিন আগে জুয়ার আসরকে কেন্দ্র করে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় স্থানীয়রা পুলিশ ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। পরে আউশকান্দি গ্যাস পাম্পের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার আসরটি পণ্ড করে দেয় পুলিশ। এ সময় জুয়াড়িরা পালিয়ে গেলেও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

তবে স্থানীয়দের অভিযোগ, ওই অভিযানের পর কিছুদিন বন্ধ থাকার পর জুয়াড়িরা স্থান পরিবর্তন করে আবারও একই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে। তাদের দাবি, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড চলায় সংশ্লিষ্টরা বারবার ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নজরদারি ও কার্যকর অভিযান না থাকলে জুয়ার আসরকে কেন্দ্র করে অপরাধ আরও বাড়তে পারে। তারা দ্রুত এসব কর্মকাণ্ড বন্ধে পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

একটি মন্তব্য করুন